Dua from Quran

মূসা (আঃ) এর মিশর ত্যাগ সম্পর্কিত কুরআনের আয়াত সমূহ

মূসা (আঃ) এর মিশর ত্যাগ সম্পর্কিত কুরআনের আয়াত সমূহ (বিস্তারিত পড়তে ক্লিক করুন )

মুসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত বর্ণনা করার পর কুরআন সরাসরি চলে যাচ্ছে উনার মিশর ত্যাগ করার প্রেক্ষাপটে। মাঝখানের কোনো ঘটনা আমরা জানি না। 

কেন?

কারণ কুরআন কোনো গল্পের বই নয় যে অপ্রয়োজনীয় কোনো বিস্তারিত থাকবে। আমরা শুধু এইটুকু বুঝি যে মূসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে বড় হতে থাকলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে জ্ঞান এবং প্রজ্ঞা দিলেন। রাজপ্রাসাদে বড় হওয়ার সুবাদে যে উনি নিজের মানুষদের ভুলে গিয়েছিলেন, জনবিচ্ছিন্ন জীবন যাপন করতেন এমন না অবশ্যই বরং বনী ইসরাঈলের খোঁজ খবর রাখার চেষ্টা করতেন। যেহেতু বনী ইসরাইল তখন সামাজিকভাবে খুবই নিচু অবস্থানে ছিল, রাজকুমার হিসেবে এই কাজটা তার জন্য সহজ কিছু ছিলো না। তাই তাদের সাথে মেশার জন্য উনি বেছে নিয়েছিলেন দুপুরের দিকের সময়টা যখন রাস্তাঘাটে খুব বেশী মানুষ জন থাকে না। 

এমন একদিন উনি রাস্তায় দুজন ব্যক্তিকে মারামারি করতে দেখলেন। তাদের একজন ছিলো মিশরীয়, আরেকজন বনী ইসরাইল গোত্রের। মুসাকে দেখেই বনী ইসরাইলীয় লোকটা সাহায্যের আবেদন জানালো, সাত পাঁচ না ভেবেই মুসা আলাইহিস সালাম এগিয়ে গেলেন, তার হয়ে মিশরীয় লোকটাকে আঘাত করে বসলেন।

আমরা হয়তো জানি যে মুসা আলাইহিস সালাম খুবই শক্তিশালী একজন ব্যক্তি ছিলেন। তার আঘাত বেকায়দায় লেগে তৎক্ষণাৎ মারা গিয়েছিল লোকটা।

এটা অবশ্যই একটা অনিচ্ছাকৃত ঘটনা ছিল, মুসা আলাইহিস সালাম সাথে সাথে টের পেলেন যে এটা ছিল শয়তানের কাজ, উনি সাথে সাথে ক্ষমা চাইলেন, আল্লাহ তাকে ক্ষমা করলেন, কিন্তু এই ঘটনার প্রতিক্রিয়া তার পিছু ছাড়লো না।

অজানা কোনো ব্যক্তি দ্বারা একজন মিশরীয় খুন হয়েছে এই ব্যাপারটা নিয়ে রীতিমত হইচই পড়ে গেলো। তল্লাশি বা তদন্ত কার্যক্রম চলতে লাগলো কে হত্যা করেছে বের করার জন্য। মুসা আলাইহিস সালাম খুব ভয়ে ছিলেন যে এই বুঝি উনি ধরা পড়ে গেলেন। পরিস্থিতি বোঝার জন্য পরের দিন উনি আবার বের হলেন, এবার দিনের ব্যস্ততম সময়ে। অবাক হয়ে দেখলেন যে আগের দিনের সেই লোকটাই আবার ঝামেলা করছে । মুসাকে দেখে সে আবারো সাহায্য চাইলো। এবার মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আগেরবার তিনি ভুল মানুষকে সাহায্য করেছিলেন। স্বাভাবিকভাবেই তখন সেই লোকটাকে শায়েস্তা করতে উদ্যত হলেন।

লোকটা তখন কী করলো?

ভরা মজলিশে সবার সামনে মুসা আলাইহিস সালামের নাম ধরে বলে উঠলো যে গতকাল তুমি যেভাবে অমুককে হত্যা করেছিলে সেভাবে কি আজকে আমাকে হত্যা করতে চাও?

ব্যস, সবার মনোযোগ তখন ঘুরে গেলো আগের দিনের ঘটনার দিকে, এটা জনসম্মুখে প্রকাশিত হয়ে গেলো যে মুসাই হচ্ছে মিশরীয় লোকটার হন্তাকারী! 

তারপর কী হল?

মুসা আলাইহিস সালামের একজন হিতাকাংখী শহরের দূরতম প্রান্ত থেকে এসে তাকে জানালো যে ফিরাউনের সভাসদরা তাকে হত্যার পরিকল্পনা করছে, তাই সে যেন তৎক্ষণাৎ মিশর ছেড়ে পালিয়ে যায়। 

ঘটনার আকস্মিকতায় হতভম্ব মুসা কপর্দকশূন্য অবস্থায় মিশর থেকে বেরিয়ে গেলেন……

গন্তব্য?

অজানা……

আল্লাহর উপর ভরসা করে সোজা রাস্তায় পথ চলা শুরু করলেন……

এই ছিলো মুসা আলাইহিস সালামের মিশর ত্যাগের পটভূমি। এবার তাহলে আমাদের নিয়মিত কাজ শুরু করা যাক? এই ঘটনা থেকে আমরা কী কী চিন্তার খোরাক পাই?

চিন্তার খোরাক ১

ভুল করে হত্যা করে ফেলার ঘটনায় মুসা আলাইহিস সালামের কি কোনো ভুল ছিলো? কী সেটা?

সম্ভাব্য উত্তর (বিস্তারিত জানতে ক্লিক করুন)

চিন্তার খোরাক ২

আমাদের জীবনে মুসা আলাইহিস সালামের ভুলগুলোর অনুরূপ ভুল কী হতে পারে?

সম্ভাব্য উত্তর (বিস্তারিত জানতে ক্লিক করুন)

চিন্তার খোরাক ৩

বনী ইসরাইলীয়রাই যেহেতু বেশিরভাগ সময়ে নির্যাতিত হতো, তাই তাদের প্রতি সহানুভূতি জাগ্রত হওয়াই তো স্বাভাবিক। এখানে মুসা আলাইহিস সালামকে আদৌ দোষ দেয়া যায় কি?

সম্ভাব্য উত্তর (বিস্তারিত জানতে ক্লিক করুন)

চিন্তার খোরাক ৪

ভুলক্রমে হত্যা করে ফেলার পর মুসা আলাইহিস সালাম সাথে সাথে এটাকে শয়তানের কাজ বলে অভিহিত করলেন। এখান থেকে আমরা শয়তানের কোন কৌশলের ব্যাপারে জানতে পারি?

সম্ভাব্য উত্তর (বিস্তারিত জানতে ক্লিক করুন)

চিন্তার খোরাক ৫

মুসা আলাইহিস সালাম কি নিজের ভুলকে শয়তানের কাজ হিসেবে আখ্যায়িত করে নিজে দায়মুক্ত থাকলেন? আমরাও কি এমনটা করতে পারি?

সম্ভাব্য উত্তর (বিস্তারিত জানতে ক্লিক করুন)

চিন্তার খোরাক ৬ 

ভুলক্রমে হত্যা করে ফেলার পর মুসা আলাইহিস সালাম সাথে সাথে তাওবা করলেন। তারপর তিনি একটা প্রতিজ্ঞা করলেন। এখান থেকে আমরা তাওবা কবুল হওয়ার কোন শর্তের ব্যাপারে জানতে পারি?

সম্ভাব্য উত্তর (বিস্তারিত জানতে ক্লিক করুন)

চিন্তার খোরাক ৭

সূরা ক্বাসাসের ১৭ নং আয়াতে মুসা আলাইহিস সালাম কোন অনুগ্রহের কথা উল্লেখ করেছেন?

সম্ভাব্য উত্তর (বিস্তারিত জানতে ক্লিক করুন)

চিন্তার খোরাক ৮

মুসা আলাইহিস সালাম অনিচ্ছাকৃত ভাবে হত্যা করে ফেলেছিলেন এখান থেকে কী আশার বাণী খুঁজে পাই?

সম্ভাব্য উত্তর (বিস্তারিত জানতে ক্লিক করুন)

চিন্তার খোরাক ৯

মুসা আলাইহিস সালাম স্বগোত্রীয় যে লোকটাকে সাহায্য করেছিলেন, সে পরেরদিন মুসা আলাইহিস সালাম যে হত্যা করেছিলেন সেটা প্রকাশ করে দিল কেন? এখান থেকে কি আমরা দাওয়াতী কাজের প্রয়োগ করার মত কোনো শিক্ষা পাই?

সম্ভাব্য উত্তর (বিস্তারিত জানতে ক্লিক করুন)

চিন্তার খোরাক ১০

বনী ইসরাইলের অপরাধী ব্যক্তি নিজেকে বাঁচানোর জন্য যে কৌশল অবলম্বন করেছিলো, আমাদের সময় সেটার কোনো উদাহরণ মনে পড়ে কি?

সম্ভাব্য উত্তর (বিস্তারিত জানতে ক্লিক করুন)

চিন্তার খোরাক ১১

মুসা আলাইহিস সালাম তো অনিচ্ছাকৃত ভাবে হত্যা করেছিলেন, তাহলে উনি আত্মসমর্পণ করে পালিয়ে গেলেন কেন?

সম্ভাব্য উত্তর (বিস্তারিত জানতে ক্লিক করুন)

চিন্তার খোরাক ১২

মিশর ত্যাগের প্রাক্কালে মুসা আলাইহিস সালাম যে দুআটা পড়েছিলেন সেটা আমরা কোন কোন পরিস্থিতিতে পড়তে পারি?

সম্ভাব্য উত্তর (বিস্তারিত জানতে ক্লিক করুন)

 

মুসা আলাইহিস সালামের মিশর ত্যাগের এই ঘটনার রেফারেন্স টেনে আমরা কী কী দুআ করতে পারি? (বিস্তারিত জানতে ক্লিক করুন)

Scroll to Top