Dua from Quran

মুসা (আঃ) এর মিশর ত্যাগ সম্পর্কিত আয়াত গুলো নিয়ে 'চিন্তার খোরাক-৮' এর সম্ভাব্য উত্তর

সম্ভাব্য উত্তর ৮

এই পুরো ঘটনা থেকে এই উপ্লব্ধিটা আমার সবচেয়ে প্রিয়- একজন ধার্মিক ব্যক্তি যে কী না ঝোঁকের মাথায় মানুষ হত্যার মত একটা অপরাধ করে ফেলেছে, সে পরবর্তীতে নবুয়্যতের মত দায়িত্ব পেয়েছিলো। এখান থেকে একনিষ্ঠ তাওবার ক্ষমতা আমাকে অভিভূত করে! আমাদের কোনো পাপই আল্লাহ রাব্বুল আলামীনের ক্ষমার সীমাকে অতিক্রম করতে পারে না, আলহামদুলিল্লাহ। যতদিন বেঁচে আছি, তাওবার সুযোগ পাচ্ছি ততদিন নিজেকে নিয়ে হতাশ হওয়ার কোনো সুযোগ নেই, বরং অনেক বড় বড় কাজ করার স্বপ্ন দেখার সাহস পেয়েছি এই ঘটনা থেকে।

Scroll to Top