Dua from Quran

মুসা আলাইহিস সালামের মিশর ত্যাগের এই ঘটনার রেফারেন্স টেনে আমরা যেসব দুআ করতে পারি

সম্ভাব্য উদাহরণঃ 

আমরা যখন কোনো ঘটনার রেফারেন্স টেনে দুআ করতে চাইবো তখন আমাদেরকে ঘটনাটার গভীরে ঢুকতে হবে, তাহলে আমরা একাধিক মূল্যবান দিক নির্দেশনা পাবো ইনশাল্লাহ। যেমন আমরা অবশ্যই এমনটা দুআ করবো না যে আল্লাহ আমার আঘাতে যেন কেউ মারা না যায় (এটা ঘটাও অসম্ভব না তবে একটু অস্বাভাবিক বৈ কী) বরং আমরা দুআ করতে পারি-

১) মুসা আলাইহিস সালাম যেভাবে যাচাই বাছাই না করেই একজনের পক্ষাবলম্বন করেছিলেন, আমি যেন তেমনটা না করি/ তাড়াহুড়া করে কোনো কাজ না করি। 

২) ঝোঁকের মাথায় যদি আমার দ্বারা কোনো কাজ হয়েই যায় তাহলে সেটার পরিণাম যেন মারাত্মক না হয় যেমনটা মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে হয়েছিলো (একজন মারা গিয়েছিলো/ উনাকে কপর্দকশূন্য অবস্থায় মিশর ত্যাগ করতে হয়েছিলো) 

৩) মাথা গরম করে আমার দ্বারা যদি কোনো খারাপ কাজ হয়ে যায় তাহলে মুসা আলাইহিস সালাম যেভাবে সাথে সাথে নিজের ভুল বুঝতে পেরেছিলেন, আমি যেন সেভাবে ভুল বুঝতে পারি, তাওবা করতে পারি

৪) মানুষ খুন করার মত ভুল করেও মুসা আলাইহিস সালাম যেভাবে আল্লাহর ক্ষমা থেকে নিরাশ হন নাই, আমিও যেন সর্বাবস্থায় আল্লাহর ব্যাপারে সুধারণা রাখতে পারি

৫)  বনী ইসরাইলের অপরাধী ব্যক্তির মত কৃতঘ্ন (উপকারীর ক্ষতি করা) ব্যক্তিকে যেন আমরা সাহায্য না করি, করে ফেললেও তাদের ক্ষতি থেকে আল্লাহ যেন আমাদেরকে হিফাজত রাখেন

৬)  বনী ইসরাইলের অপরাধী ব্যক্তিটা ফোকাস সরিয়ে দেয়ার জন্য যে কৌশল অবলম্বন করেছিলো তেমনটা আমাদের সাথে ঘটলে আমরা যেন সাথে সাথে সেটা চিহ্নিত করতে পারি এবং সেটা ব্যর্থ করে দেয়ার জন্য যথোপযুক্ত উদ্যোগ নিতে পারি।

৭) জালিম সম্প্রদায়ের কবল থেকে আশ্রয় চাইতে পারি। 

Scroll to Top