Dua from Quran

মুসা (আঃ) এর মিশর ত্যাগ সম্পর্কিত আয়াত গুলো নিয়ে 'চিন্তার খোরাক-১১' এর সম্ভাব্য উত্তর

সম্ভাব্য উত্তর ১১

কুরআনে এ ব্যাপারে একটা পরোক্ষ ইঙ্গিত দেয়া আছে- যখন বনী ইসরাইলের লোকটা হত্যাকারী হিসেবে মুসা আলাইহিস সালামের পরিচয় প্রকাশ করে দিলো তখন কোনো ধরণের তদন্ত বা মুসা আলাইহিস সালামকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই ফিরাউনের সভাসদরা তাকে গোপনে হত্যার আয়োজন করছে। এখান থেকে আমরা তৎকালীন মিশরের বিচার ব্যবস্থা সম্পর্কে একটা ধারণা পাই। মুসা আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন যে এই ঘটনাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে- বনী ইসরাইলীয়রা আসলেই খারাপ, মিশরের জন্য হুমকি ইত্যাদি ন্যারেটিভ আরো প্রতিষ্ঠা করার জন্য, উনি যে নিরপরাধ এটা প্রমাণ করার কোনো সুযোগই তাকে দেয়া হবে না।

Scroll to Top