মুসা (আঃ) এর মিশর ত্যাগ সম্পর্কিত আয়াত গুলো নিয়ে 'চিন্তার খোরাক-২' এর সম্ভাব্য উত্তর
সম্ভাব্য উত্তর ২
Stereotyping অথবা ঝোঁকের মাথায় করা যে কোনো কাজই মুসা আলাইহিস সালামের ভুলের অনুরূপ হতে পারে। এই মুহুর্তে আমার মাথায় যেসব উদাহরণ আসছে সেগুলো হচ্ছে-
১) , যাচাই বাছাই না করে ফেসবুকে যা পাই তাই শেয়ার দেয়া
২) সোশ্যাল মিডিয়ায় কোনো ঘটনা জেনে দুই পক্ষের বক্তব্য না জেনেই কোনো উপসংহারে পৌঁছানো
৩) রাগের মাথায় তালাক্ব দেয়া
৪) কারো বাহ্যিক কোনো বৈশিষ্ট্য দেখেই তার ব্যাপারে ধারণা করে ফেলা। যেমন কেউ পর্দা করে না, তাহলে তাকে কুরআনের দাওয়াত দিয়ে লাভ নেই।
