Dua from Quran

মুসা (আঃ) এর মিশর ত্যাগ সম্পর্কিত আয়াত গুলো নিয়ে 'চিন্তার খোরাক-৯' এর সম্ভাব্য উত্তর

সম্ভাব্য উত্তর ৯

অপরাধী ব্যক্তিটা আসলে নিজেকে বাঁচানোর জন্য এই কাজ করেছিল। আগের দিনের অভিজ্ঞতা থেকে সে বুঝতে পেরেছিল যে মুসা আলাইহিস সালাম রেগে গিয়ে তাকে আঘাত করলে তার বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। সে এটাও জানতো যে আগের দিনের ঘটনায় চারদিকে তোলপাড় হচ্ছে, মুসা আলাইহিস সালামের জন্য এটা খুবই স্পর্শকাতর বিষয়, তাই এটা প্রকাশ করে দিলে সবার মনোযোগ ওই দিকে ঘুরে যাবে, এই ফাঁকে সে পালিয়ে যেতে সক্ষম হবে, তাকে কেউ খেয়ালও করবে না। এই পদ্ধতিকে বলে Offense is the best defense. 

অপরাধীদের এই মনস্তত্ত্বের ব্যাপারে সচেতন থাকা আমাদের জন্য খুবই দরকার। যুগে যুগেই এটা হয়ে থাকে যে আমরা যখন কাউকে কোনো ব্যাপারে সংশোধন করতে চাই বা অপরাধের শাস্তি দিতে চাই তাহলে সে উলটা আমাদের কোনো দোষ/ দুর্বল দিক নিয়ে খুচাখুচি করবে বা মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবে, অর্থ্যাৎ ফোকাস সরিয়ে দেয়ার সর্বোচ্চ চেষ্টা চালাবে। দাওয়াতী কাজ করার সময় এসব ব্যাপারে সচেতন থাকা আমাদের জন্য খুবই জরুরী।

Scroll to Top