বনী ইসরাইলের কিছু বিশেষ বৈশিষ্ট্য
নিশ্চয়ই আল্লাহই ভালো জানেন যে কেন তিনি তাঁর শেষ আসমানী গ্রন্থ, যা কিনা কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য পথ প্রদর্শনের জন্য যথেষ্ট হবে, তার প্রায় এক তৃতীয়াংশ জুড়ে বনী ইসরাঈলদের কাহিনী উল্লেখ করার সিদ্ধান্ত নিলেন, কিন্তু আলিমরা বনী ইসরাঈলদের বিশেষ কিছু বৈশিষ্ট্যকে এর পেছনে সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছেন-
- সময়ের দিক থেকে আমরা ও তারা সবচেয়ে কাছাকাছি। ঈসা আলাইহিওয়াসাল্লাম ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আগের নবী এবং উনার জাতিরাও বনী ইসরাঈলদের অন্তর্ভুক্ত।
- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মাতের পর এটাই সবচেয়ে বড় উম্মাত (সংখ্যার দিক থেকে)
- এরাই প্রথম উম্মাত যাদেরকে আল্লাহ জিহাদের নির্দেশ দিয়েছিলেন। এর আগে আল্লাহ অবাধ্য জাতিদের প্রাকৃতিক আযাব দ্বারা সমূলে ধ্বংস করে দিতেন।
- আল্লাহ এদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছিলেন। পরে তাদের অবাধ্যতার জন্য তা কেড়ে নিয়েছেন।
