Dua from Quran

বনী ইসরাইলের মিশর প্রবেশ

আগেই আমরা উল্লেখ করেছি যে, বনী ইসরাঈলদের প্রজন্ম বেড়ে উঠেছিল শাম এলাকায়। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠা উচিত, বংশানুক্রমে ইয়াকুব আলাইহিস সালাম এর বসবাস যদি শাম দেশে হয় তাহলে মুসা আলাইহিস সালাম এর সময়ে তারা কিভাবে মিশরে অবস্থান করছিল?

আসলে এই দুই জায়গার মাঝে সংযোগ স্থাপন করেছে সূরা ইউসুফ এর কাহিনী।

ইউসুফ আলাইহিস সালাম হলেন ইয়াকুব আলাইহিস সালাম-এর ছেলে। তার ভাইরা হিংসার বশবর্তী হয়ে তাকে কূপে ফেলে দিয়েছিল। সেই কূপ থেকে উদ্ধারকারীরা তাকে ক্রীতদাস হিসেবে বেচে দিয়েছিল মিশরে। তাঁর ক্রেতা ছিল সেখানকার একজন কর্তা স্থানীয় ব্যক্তি। আল্লাহ্‌র সুনিপুণ পরিকল্পনার অংশ হিসেবে একসময় ইউসুফ আলাইহিস সালাম মিশরের মন্ত্রী হন। আর তার ভাইদের চক্রান্তও ফাঁস হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম ক্ষমার অসামান্য নিদর্শন স্থাপন করে তাদের মাফ করে দেন এবং তার পরিবারের সকল সদস্যদের মিশরে নিয়ে আসেন। এই হলো শাম ও মিশরের মাঝে সম্পর্ক। মিশরে অবস্থানকৃত বনী ইসরাঈলদের মাঝেই আল্লাহ মুসা আলাইহিস সালাম-কে প্রেরণ করেছিলেন।

Scroll to Top