মুসা (আঃ) এর বিয়ে সম্পর্কিত আয়াত গুলো নিয়ে 'চিন্তার খোরাক-৭' এর সম্ভাব্য উত্তর
সম্ভাব্য উত্তর ৭
এখানে আমাদের একটা মূলনীতি শিখতে হবে। কুরআনের ঘটনাগুলোর শিক্ষা কিন্তু বিচ্ছিন্ন নয়। এখানে যেমন আমরা দেখলাম যে মুসা আলাইহিস সালাম এমন মানুষদের উপকার করেছেন যারা কৃতজ্ঞ টাইপের, প্রতিদানে কিছু করতে চেয়েছেন। মুসা আলাইহিস সালামের জীবনটাকে সামগ্রিকভাবে দেখলেই বুঝবো যে এটা নিয়মিত কোনো ব্যাপার না। এই ঘটনার আগেই উনি কৃতঘ্ন একজন ব্যক্তির মুখোমুখি হয়ে এসেছেন। এরপর উনার ক্বওমের মানুষ সামনে উনার সাথে যেসব আচরণ করেছে সেগুলো দেখলে বুঝবো যে সেগুলো চরম অকৃতজ্ঞ আচরণ। অর্থ্যাৎ আমাদের জীবনে সবধরনের মানুষই আসবে- কৃতজ্ঞ, অকৃতজ্ঞ, কৃতঘ্ন……আমাদেরকে যে কোনো পরিস্থতির জন্যই তৈরি থাকতে হবে। মানুষের অকৃতজ্ঞ আচরণ দেখে হতাশ হওয়া যাবে না, আবারো উসীলার কন্সেপ্ট মাথায় রাখতে হবে। আজকে যদি ‘ক’ কে সাহায্য করি, আমার বিপদের সময় হয়তো সে ফিরেও তাকাবে না তবে আল্লাহ অন্য কাউকে না কাউকে ঠিকই পাঠিয়ে আমাদের পরিস্থিতি সহজ করে দিবেন ইনশাল্লাহ। কে আমার জন্য প্রতিদানে কী করলো না করলো সেই হিসাবের খাতা খুলতে গেলে তিক্ততায় মনটা আচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশী।
