Dua from Quran

মুসা (আঃ) এর বিয়ে সম্পর্কিত আয়াত গুলো নিয়ে ‘চিন্তার খোরাক-৩’ এর সম্ভাব্য উত্তর

সম্ভাব্য উত্তর ৩

মেয়েদুটোকে সাহায্য করার ঘটনা থেকে আমরা খুবই শক্তিশালী একটা শিক্ষা পাই- আমরা মানুষকে সাহায্য করবো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, যাকে সাহায্য করলাম, প্রতিদানে সে আমার সাথে কেমন ব্যবহার করলো সেটা আমার বিবেচ্য বিষয় হওয়া উচিৎ না। 

কুরআন নিয়ে চিন্তাভাবনা করার সময় আমাদের ঘটনা গুলোকে বিচ্ছিন্নভাবে চিন্তা না করে বরং এক সূত্রে গেঁথে তারপর সামগ্রিক ছবিটা দেখার অভ্যাস করতে হবে। মাদইয়ানে পৌঁছেই যে মুসা আলাইহিস সালাম অজানা অচেনা দুটো মেয়েকে সাহায্য করলেন, এটা একটা অনন্য ঘটনা এইজন্য যে মাত্রই মুসা আলাইহিস সালাম স্বদেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন স্রেফ একজন ভুল মানুষকে সাহায্য করার পরিণতি হিসেবে, তার কৃতঘ্নতার বলি হয়ে। এরকম পরিস্থিতিতে আমাদের একটি সাধারণ প্রতিক্রিয়া হচ্ছে- দরকার নাই আর কাউকে সাহায্য করার। মানুষ হচ্ছে অকৃতজ্ঞ। এমনটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে হর হামেশাই দেখি।

একটা খুব সাধারণ উদাহরণ হচ্ছে সমাজের মধ্য/উচ্চবিত্তদের ঘরের সাহায্যকারীদের সাথে অভিজ্ঞতা।হয়তো কাউকে আপনি অনেক যত্নে রেখেছেন, অনেক টাকাপয়সা দিয়ে সাহায্য করেছেন কিন্তু বিনিময়ে সে উলটা গ্রামে ফেরত গিয়ে পরিচিতদের কাছে আপনার নামে মিথ্যাচার করেছে বা টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে। এমন অভিজ্ঞতা হলে আমরা অন্য কাজের মেয়েদেরকে আর সাহায্য করবো না ব্যাপারটা যেন এমন না হয়। কাউকে সাদাকা করার ব্যাপারেও একই কথা প্রযোজ্য। কেউ মিথ্যা কথা বলে সাহায্য চাইলে আমরা পরবর্তী সবাইকেই প্রতারক ভেবে সাদাকা করাই বন্ধ করে দিবো না ইনশাল্লাহ, যেমনটা আমরা মুসা আলাইহিস সালামকে করতে দেখি।

Scroll to Top