মুসা (আঃ) এর জন্ম সম্পর্কিত আয়াত গুলো নিয়ে 'চিন্তার খোরাক-৪' এর সম্ভাব্য উত্তর
সম্ভাব্য উত্তর ৪
যদি এই সংক্রান্ত আয়াতগুলোর অর্থ মন দিয়ে পড়ি তাহলে দেখবো যে আল্লাহ কুরআনেই এটার উত্তর দিচ্ছেন!
হ্যাঁ, সূরা ত্বাহার ৩৯ নং আয়াতে আল্লাহ কারণটা সুস্পষ্টভাবে উল্লেখ করে দিচ্ছেন– উনি ফেরাউনের অন্তরে শিশু মুসার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিয়েছিলেন (২৫:৭৪ আয়াতেও অনুরূপ আরবী শব্দ ব্যবহার করা হয়েছে)…
এই আয়াতের সাথে সূরা ক্বাসাস এর ৯নং আয়াত মিলিয়ে পড়লে আমরা বুঝি যে উদ্ধারকৃত শিশুটিকে হত্যার সম্ভাবনা তৈরি হয়েছিল, এহেন পরিস্থিতিতে ফেরাউনের স্ত্রীর প্রস্তাব ছিল শিশুটিকে সন্তান হিসেবে দত্তক নেওয়া অথবা কাজের ছেলে হিসেবে গ্রহণ করা যাতে ফুট ফরমাশ খাটানো যায় (একই ধরনের বিকল্প ইউসুফ আলাইহিস সালামের সময় ছিল। ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে আজিজের স্ত্রী সম্ভবত দাস হিসেবে নেওয়াটা বেছে নিয়েছিল দত্তক সন্তান হিসেবে নয়।) শিশু মুসাকে দেখে স্নেহপ্রবণ হয়ে গিয়েছিল বলেই ফেরাউন প্রথম প্রস্তাবটি মেনে নিয়েছিল যদিও এটা ছিল তার মতো একজন ব্যক্তিত্বের জন্য খুবই অস্বাভাবিক একটি বিষয়।
