Dua from Quran

মুসা (আঃ) এর বিয়ে সম্পর্কিত আয়াত গুলো নিয়ে 'চিন্তার খোরাক-১৫' এর সম্ভাব্য উত্তর

সম্ভাব্য উত্তর ১৫

মুসা আলাইহিস সালাম অনেক শক্তিশালী ছিলেন এটা বিভিন্ন ঘটনা থেকে স্পষ্ট। এটা ওনার জীবনে বিপর্যয় ডেকে এনেছে-শক্তিশালী আঘাতে মিশরীয় মারাই গেছে। আবার এই শক্তির বদৌলতেই মাদইয়ানে এসে উনি মেয়েগুলোকে সাহায্য করার মাধ্যমে উনার রিযিকের দরজা খুলে গেছিল। এটা আমাদের জীবনেও ঘটতে পারে। কেউ হয়তো খুব ইমোশনাল। এজন্য তাকে দুর্ভোগ পোহাতে হতে পারে, আবার অনেক ভালো জিনিসও ঘটতে পারে। তাই এ সংক্রান্ত একটা দুআ আমরা করতে পারি-আমাদের স্বভাবের/ দক্ষতার এমন দিক উল্লেখ করে সেগুলোর অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারি।

Scroll to Top