Dua from Quran

মুসা আলাইহিস সালামের বিয়ের ঘটনার রেফারেন্স টেনে আমরা যেসব দুআ করতে পারি

সম্ভাব্য উদাহরণঃ

১) জীবন যখন মারাত্মক অনিশ্চয়তায় পূর্ণ থাকে কিংবা নিজের কৃতকর্মের জন্য নিজের উপরেই বিরক্ত থাকি তখনও যেন মুসা আলাইহিস সালামের মত আল্লাহর উপর সুধারণা রেখে, তার উপর ভরসা করতে পারি।

২) আমরা যদি কোনো বিশেষ পরিস্থিতিতে একদম মরিয়া হয়ে থাকি তখন একসাথে অনেকগুলো সমস্যা দূর হওয়ার জন্য মুসা আলাইহিস সালামের চাকরি, বাসা, পরিবার, নিরাপত্তা সব কিছু একবারে ম্যানেজ হয়ে যাওয়ার রেফারেন্স টেনে দুআ করতে পারি। 

৩) সরাসরি সূরা ক্বাসাসের ২৮ নং দুআটা পড়তে পারি এমন পরিস্থিতিতে যখন কোনো কিছুই পরিকল্পনা/ চাহিদা মত আগাচ্ছে না।

৪) মুসা আলাইহিস সালামের বিয়ের কাহিনীতে মেয়েগুলো যেমন সৎ, দায়িত্বশীল পুরুষ চিনতে পেরেছিলো, আমার মেয়েরা যেমন তেমন বাস্তববুদ্ধি সম্পন্ন হয়

৫) মুসা আলাইহিস সালামের শ্বশুর যেমন বাবা ছিলেন, মেয়েদের অনুক্ত কথা বুঝতে পারতেন আমি যেন তেমন মা-বাবা হতে পারে

৬) মুসা আলাইহিস সালামের শশুরের মেয়েদের সাথে যেমন একটা সহজ সম্পর্ক ছিলো, আমারো যেন সন্তানদের সাথে তেমন একটা সম্পর্ক গড়ে ওঠে।

৭) রুঢ় বাস্তবতার মুখোমুখি হয়েও আমার মেয়েরা যেন ‘হায়া’ বিসর্জন না দেয়, মুসা আলাইহিস সালামের হবু স্ত্রী ও তার বোনের মত

৮) আমার ছেলে মেয়েদের বিয়ের সময় আমি যেন সমাজের বেঁধে দেয়া স্ট্যাণ্ডার্ড না বরং কুরআনীয় মূলনীতি অনুসরণ করতে পারি যেখানে ছেলের দ্বীনদারিতা, সততাই মুখ্য, অর্থ সম্পদ বা অন্যান্য দুনিয়াবী বিষয় নয়। 

Scroll to Top