মুসা (আঃ) এর বিয়ে সম্পর্কিত আয়াত গুলো নিয়ে 'চিন্তার খোরাক-১' এর সম্ভাব্য উত্তর
সম্ভাব্য উত্তর
মুসা আলাইহিস সালামের মিশর ত্যাগের সময়ের সাথে আমাদের জীবনের মিল হতে পারে বিভিন্ন দিক থেকে-
১) বিনা নোটিশে বা খুব অল্প সময়ের সিদ্ধান্ত নিয়ে সাজানো বাড়ি ছেড়ে অজানার গন্তব্যের পথে পাড়ি দেয়া
২) একটা প্রচণ্ড কৃতঘ্নতার অনুভূতি মনকে আচ্ছন্ন করে রেখেছে…
৩) ঝোঁকের মাথায় একটা কাজ করে ফেলার পর প্রচণ্ড আফসোস হচ্ছে…
আমার নিজের জীবনে আমি এটা এমনটা অনুভব করেছিলাম খুব অল্প সময়ের নোটিশে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার সিদ্ধান্ত নেয়ার পরের সময়ে। কী যে অস্থির একটা সময় ছিল! তখন আমার বারবার মুসা আলাইহিস সালামের এই ঘটনাটার কথা মনে পড়ছিল।
আর গাজাবাসী সম্ভবত একদম হুবহু এই পরিস্থিতির মধ্যে দিয়ে বহুবার গেছে জেনোসাইডের দুই বছরে। মাত্র কিছুক্ষণের নোটিশে হয়তো উত্তর থেকে দক্ষিণ অথবা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়েছে পায়ে হেঁটে, সাথে মুসলিম উম্মাহ বিশেষ করে শাসক গোষ্ঠীর দ্বারা প্রতিনিয়ত প্রতারিত হওয়ার অনুভূতি……
