Dua from Quran

ত

মুসা আলাইহিস সালামের বোনের কাজের রেফারেন্স টেনে দুআর উদাহরণ

মারইয়ামের উপস্থিত বুদ্ধি আর শক্তিশালী নার্ভ রীতিমতো বিস্ময়কর! কল্পনা করুন, বর্তমান পরিস্থিতিতে যখন জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল নিয়ে আমেরিকায় ব্যাপক বিতর্ক চলছে তখন হোয়াইট হাউজ বা অনুরূপ কোনো জায়গায় ডোনাল্ড ট্রাম্প বা এমন কোনো প্রভাবশালী ব্যক্তির সামনে দাঁড়িয়ে কিশোরী একটি মেয়ে নির্ভীকভাবে এই সমস্যার একটি সম্ভাব্য সমাধান দিচ্ছে!!! 

অন্য কেউ হলে যখন দেখতো যে, তার ভাইকে বহনকারী বাক্সটা স্বয়ং ফিরাউনের প্রাসাদে গিয়ে ঠেকেছে এবং ঐ মুহূর্তে ফিরাউন সস্ত্রীক ওই জায়গাতেই উপস্থিত তখন ভয় পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়াটাই স্বাভাবিক ছিল।  

অথচ সে নিজের ও শিশু মুসার পরিচয় গোপন করে নিজের মাকে ধাত্রী হিসেবে নিয়োগ দেয়ার প্রস্তাব দিয়েছে যার ফলশ্রুতিতে মুসার মায়ের বুকে ফিরে আসার রাস্তা পরিষ্কার হয়েছে। এখান থেকে দুআ করতে পারিঃ 

আল্লাহ আমাদের এবং আমাদের সন্তানদের মারইয়ামের মত শক্তিশালী নার্ভ আর প্রত্যুৎপন্নমতিতা দিও।

Scroll to Top