Dua from Quran

ত

মুসা আলাইহিস সালামকে ফিরাউন বুকে তুলে নেয়ার ঘটনার রেফারেন্স টেনে দুআর উদাহরণ

১) জীবনে যখন এমন  পরিস্থিতি আসে যখন অন্যের আচরণে আমরা কষ্ট পাই কিংবা দাওয়াতী কাজের সব ধরনের পন্থা অবলম্বন করেও কারও জীবনে পরিবর্তন আনতে পারি না তখন একমাত্র সমাধান হতে পারে সংশ্লিষ্ট মানুষের হৃদয় পরিবর্তন। এক্ষেত্রে আমরা উপরোক্ত ঘটনার রেফারেন্স টেনে আল্লাহর কাছে দুআ করতে পারি 

 “ইয়া রাব্বি তুমি যেভাবে ফেরাউনের অন্তরে শিশু মুসার জন্য ভালোবাসা সৃষ্টি করেছিলে তেমনি অমুক মানুষের হৃদয়ে অমুক পরিবর্তন এনে দাও।” 

২) “ফেরাউনের মতো এমন কোনো কিছুর প্রতি আমরা যেন টান অনুভব না করি যেটা/যে আমার দুনিয়া ও আখেরাতের জন্য ক্ষতিকর হয়।” 

৩) “আমার কোনো কাজ, কথা যেন আমার নিজের বিরুদ্ধেই পরকালে সাক্ষী না হয়!” 

Scroll to Top