মুসা (আঃ) এর জন্ম সম্পর্কিত আয়াত গুলো নিয়ে 'চিন্তার খোরাক-৭' এর সম্ভাব্য উত্তর
সম্ভাব্য উত্তর ৭
আমরা যখন কারো কাছে বাচ্চার দায়িত্ব দেয়ার কথা চিন্তা করি, সাময়িকভাবে হলেও (আত্মীয় স্বজন বা যেই হোক না কেন) তখন দুইটা বিষয় মাথায় রাখা লাগেঃ এক, সে যেন বাচ্চাটাকে দেখে রাখার মত দক্ষতা রাখে মানে কোলে রাখার, দুধ খাওয়ানোর এইসব কাজ যেন করতে পারে, সাবধানী কেউ হয়। দুই, সে যেন বাচ্চার হিতাকাংখী হয়, নাহলে যতই দক্ষ হোক না কেন, আমরা কখনোই নিশ্চিন্ত হতে পারবো না।
