Dua from Quran

মুসা (আঃ) এর জন্ম সম্পর্কিত আয়াত গুলো নিয়ে 'চিন্তার খোরাক-৫' এর সম্ভাব্য উত্তর

সম্ভাব্য উত্তর ৫ 

এই সৃষ্টি জগতের সবকিছু আল্লাহর সৈন্য সেটা আমরা জানি (৪৮:৪)। কিন্তু এই প্রেক্ষিতে কয়েকটা ব্যাপার বিশেষ বিবেচনার দাবী রাখে। প্রথমত, সিন্দুকটা আল্লাহ সৈন্য। শিশু মুসার জান গেল না যদিও বদ্ধ সিন্দুকে মারা যাওয়াটাই স্বাভাবিক। দ্বিতীয়ত, পানি। ফলে ভাসতে ভাসতে সিন্দুকটা আল্লাহর নির্দেশ মত গিয়ে ঠেকলো ফেরাউনের প্রাসাদে। ঘটনা গুলোর অলৌকিকতা আশা করি আমরা বুঝতে পারছি যে ঠিক ওই সময়ই ফেরাউন এবং তার স্ত্রী প্রাসাদের তীরে ওই জায়গাটাতেই ছিল। এরকম হয় না যে কোন জিনিস আমরা খেয়াল করি, কোন জিনিস খেয়াল করি না।  এক্ষেত্রে ফেরাউন ঠিকই খেয়াল করলো সিন্দুকটা। তার কাছে মনে হলো আচ্ছা পানিতে একটা সিন্দুক ভাসতেছে এটা কী? জিনিসটাকে চিত্তাকর্ষক মনে হলো। খোলার পর সিন্দুকের ভেতর বাচ্চা দেখে ফিরাউনের অন্তরে মায়ার সৃষ্টি হল এটা আমরা আগেই বলেছি। আর এটাই আমার কাছে সবচেয়ে বিস্ময়কর মনে হয়! আল্লাহর অসামান্য নিদর্শন হিসেবে ফিরাউন হেরে গেলো নিজের অনুভূতির কাছে। যাকে হত্যার জন্য এত আয়োজন, সেই বাচ্চা, নিজের ভবিষ্যত ধ্বংসের রূপকারকে বুকে তুলে নিল পরম মমতায়! 

আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তো আজিজুল হাকিম সব থেকে শক্তিশালী, সবকিছু করতে সক্ষম এটা আমরা সবাই জানি। কিন্তু আমরা কি ভেবে দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার ক্ষমতার সব থেকে বড় বহিঃপ্রকাশ কোন জায়গায় যেটা আর কারো পক্ষে সম্ভব না? আমার কাছে মনে হয় আল্লাহ সুবহানাহুওয়া তা’য়ালা আমাদের মনের অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারেন! এজন্যই আমরা যখন সহজতার দোয়া করি তখন কিন্তু এরকম না যে কাজগুলো পরিবর্তিত হয়ে যায়। বরং আমাদের যে দেখার দৃষ্টি, চিন্তা-ভাবনা গুলো পরিবর্তিত হয়, ফলে আর আগের মতো কঠিন লাগে না কাজগুলো। 

Scroll to Top