Dua from Quran

মুসা (আঃ) এর জন্ম সম্পর্কিত আয়াত গুলো নিয়ে 'চিন্তার খোরাক-২' এর সম্ভাব্য উত্তর

সম্ভাব্য উত্তর ২ 

এখন যেহেতু আমরা উম্মে মুসাকে অনুভব করতে শিখেছি, তাই আমরা জানি যে ব্যাপারটা সহজ কিছু ছিল না। আল্লাহ কুরআনে সুস্পষ্টভাবে উল্লেখ করছেন যে উনি খুব অস্থির বোধ করছিলেন (২৮:১০)। তারপরও উনি কাজটা করতে পেরেছিলেন কারণ– আল্লাহ উনার অন্তর দৃঢ় করে দিলেন।(অনুরূপ শব্দের ব্যবহার কি ১৮:১৪ আয়াতে পাই? আরবিতে তেলাওয়াত করলে বোঝা যাবে ইনশাআল্লাহ) 

এটার মানে কি?  

এটার একাধিক মানে হতে পারে– 

১) সদ্যজাত সন্তানকে বাক্সবন্দী করে নদীতে ভাসিয়ে দেওয়ার মতো ভয়ংকর কঠিন কাজটা আল্লাহর উপর ভরসা রেখে করার তৌফিক দিলেন। 

২) উনাকে আল্লাহ কী নির্দেশ দিয়েছেন বা সন্তানটিকে উনি কী করেছেন তা পরিবারের বাইরে আর কারও কাছে প্রকাশ করা থেকে বিরত থাকলেন। 

৩) ভাসিয়ে দেওয়ার পর বাক্সবন্দী বাচ্চাটির কী পরিণতি হল তা দেখার জন্য নিজেই ছুটে বেরিয়ে গেলেন না বরং নিজের নাবালক কন্যা সন্তানকে পাঠালেন। বনি ইসরায়েল গোত্রের একজন প্রসূতি মা যদি নদীতে ভাসতে থাকা বাক্স অনুসরণ করতে থাকে তাহলে নিঃসন্দেহে তা ফেরাউনের সৈন্যদের চোখ এড়াবে না। কিন্তু একটা বাচ্চা মেয়ে উদ্দেশ্যবিহীন ভাবে ঘুরে বেড়ালে সেটা হয়তো সন্দেহের উদ্রেক করবে না। 

অথবা এই সবগুলোই . . . . নিশ্চয়ই আল্লাহ ভালো জানেন!

 

Scroll to Top