Dua from Quran

মুসা (আঃ) এর জন্ম সম্পর্কিত আয়াত গুলো নিয়ে 'চিন্তার খোরাক-১' এর সম্ভাব্য উত্তর

সম্ভাব্য উত্তর ১

আমরা যখন উম্মে মুসার জীবনের এই অংশের সাথে মিল খুঁজতে যাবো, তখন স্বাভাবিকভাবেই আমাদের মাথায় আসবে কঠিন গর্ভকালীন বা প্রসবোত্তর সময়ের কথা। কয়েকটি উদাহরণঃ

১) বাচ্চার বিকাশ বা অন্য কোনো সমস্যার জন্য গর্ভকালীন সময়টা অনিশ্চয়তায় কেটেছে, প্রতি মাসে আল্ট্রা সাউন্ড করতে হত বা নিয়মিত পরীক্ষা নিরিক্ষার মাঝে থাকতে হত

২) গর্ভপাত হয়েছে (একটা সুস্থ বাচ্চা বুকে নেয়ার মাধ্যমে যাত্রার সমাপ্তি ঘটে নি)

৩) বাচ্চা হওয়ার পর পারিবারিক কিংবা সামগ্রিক পরিবেশ খুব প্রতিকূল ছিল। মেয়ে বাচ্চা হওয়ার কারণে শ্বশুরবাড়ির সবাই মুখ ভার করে আছে/ এমনকি তালাক্ব হয়ে গেছে

ব্যাপারটা কি মাতৃত্বের সাথেই সম্পর্কিত হতে হবে?

না

মূল বিষয়টা কি আমরা চিহ্নিত করতে পেরেছি?

প্রচণ্ড অনিশ্চয়তা!

এটা যে কোনো ব্যাপারেই হতে পারে। ২০২৪ সালের জুলাই আগস্ট মাসের কথাই চিন্তা করুন, যখন সরকার নির্বিচারে মানুষ গুলি করে মারছিলো, আদৌ সরকার পতন হবে নাকি সেটার কোনো নিশ্চয়তা ছিলো না, তখন আমাদের সামগ্রিক পরিস্থিতি কিন্তু মুসা আলাইহিস সালামের মায়ের চেয়ে খুব ভিন্ন কিছু ছিল না!

Scroll to Top